এই দল নিয়েও ভালো করা সম্ভব: মিঠুন

মমিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর বসতে যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর থেকে৷ তাই তো নিজেদের দল নিয়ে ইতিমধ্যেই অনুশীলন কিংবা পরিকল্পনা সাজাতে শুরু করেছে দল গুলো। সে কাজের বাহিরে নয় সুরমা পাড়ের দল সিলেট থান্ডারও। বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের সিলেট থান্ডারের হয়ে মাঠ মাতাবেন উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আলি। অনুশীলন শেষে তিনি জানিয়েছেন যে দল গুলো যত বেশি শক্তশালী হয় তাদের প্রতি সমর্থকদের প্রত্যাশাটাও বেশি থাকে। আমাদের দলটায় তেমন বড় কোন নাম না থাকায় আমাদের সবার উপর দায়িত্বটা সমান।

বঙ্গবন্ধু বন্ধু বিপিএল ২০১৯ আসরে সবচেয়ে কম তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে সিলেট থান্ডার। দেশি কিংবা বিদেশি কোনখানেই নেই বড় কোন নাম। দলে তারকা ক্রিকেটার না থাকলেও কিংবা তেমন শক্তিশালী দল না হলেও চমক দেখাতে আশাবাদী মিঠুন। টুড়নামেন্টের শুরুতে একটা ভালো মোমেন্টাম ধরতে পারলে ভালো করা সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘খাতা-কলমে যারা বড় দল করে তাদের উপর সমর্থকদের প্রত্যাশা কিংবা তাদের চাপটাও একটু বেশি থাকে। আমরা যেহেতু খাতা-কলমে সেরকম না তাই এখানের সবাই সমান। সবাই নিজের সেরাটা দিতে চাইবে। আমি মনে করি টুর্নামেন্টের শুরুতে একটা ভালো মোমেন্টাম ধরতে পারলে এই দল নিয়েও ভালো করা সম্ভব।’

দলে বড় কোন বিদেশি তারকা না থাকাটাও একটা ভালো দিক দেখছেন তিনি। বড় তারকা না থাকায় দেশিদের সুযোগটা বেশি দেখছেন তিনি। তিনি বলেন, ‘বড় বিদেশি না থাকাটা আমাদের জন্য বড় সুযোগ। প্রতিবার দলে বিদেশি বড় তারকা থাকে তাই দেশিদের সুযোগটা কমে যায়। এবার যেহেতু নেই তাই সুযোগটাও বেশি। আমার চেষ্টা থালবে সুযোগটা কাজে লাগিয়ে ভালো কিছু করা আর দলের প্রত্যাশা পূরণ করা। যন বেশি রান করতে পারি সেদিকে লক্ষ থাকবে।’

আসন্ন বিপিএলে নিজেকে নিয়েও আলাদা পরিকল্পনা আছে মিঠুনের। নিজের লক্ষ সম্পর্কেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বিপিএলটা প্রস্তুতির মঞ্চ তাই এটা আমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করে। আমরা বিপিএল ছাড়া খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলি না তাই এটাতে ভালো করার চেষ্টা থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »