নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গুনির বাই ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হন ক্যারিবীয় বংশদ্ভূত ইংলিশ এই পেসার।
বর্তমান ক্রিকেটের সবথেকে সম্ভাবনাময় পেসার জোফরা আর্চার। তবে ঐ দিন আর্চার ছিলেন ব্যাটসম্যানের ভূমিকায়। নবম উইকেটে স্যাম ক্যারানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ার সময় এ ঘটনা ঘটে। আর্চার নিজের টুইটে বলেন, ‘আমি যখন দলকে বাঁচানোর জন্য লড়ছিলাম তখন অপমানজনক বর্ণবাদী কথা শুনে আমি বিরক্তবোধ করেছি। সেখানে দর্শকরা ছিলো চমৎকার। শুধু বর্ণবাদীদের উপস্থিতি ছাড়া।’
বিষয়টিকে বেশ গুরুত্বপূর্ণ ভাবেই নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেটএ) সিসি টিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হবে বলেও জানান তারা। নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ কর্মকর্তা রিচার্ড বুক জানান,‘ নিউজিল্যান্ডের সকল স্টেডিয়ামে অপমানকর কথার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়। এটি গ্রহনযোগ্য নয়। এই অপ্রত্যাশিত ঘটনার ভুক্তভোগী আর্চারের সঙ্গে দেখা করে ক্ষমা চাইবে নিউজিল্যান্ড ক্রিকেট। ‘
