নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঐতিহাসিক ইডেন টেস্টে লজ্জায় পড়েছে বাংলাদেশ৷ টস জিতে ব্যাট করতে নেমে গোলাপি বলে ভারতীয় পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি মুমিনুল হকের দল। মাত্র ১০৬ রানেই অলরাউন্ডার হয়েছে তারা৷
কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক এই টেস্টকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ছিলো বিশেষ আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায় ঘন্টা বাজিয়ে ইডেন টেস্টের শুরুটা করেন।
এতটুকু পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিলো। ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দিলেও এর পরেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। স্কোর বোর্ডে মাত্র ২৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মুমিনুল, মিঠুন আর অভিজ্ঞ মুশফিক রাতের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৯ রান করে আউট হোন তিনি৷ পরে লিটন দাস ইশান্ত-শামীদের বেশ ভালো ভাবেই সামাল দিচ্ছিলেন। কিন্তু শামীর দারুণ এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে প্যাভিলিয়নে ফিরলে আর ব্যাট করতে পারেন নি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী লিটনের বদলী ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। সব শেষে মাত্র ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।
ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ শামী নিয়েছেন ২টি উইকেট।
স্কোরঃ বাংলাদেশ ১০৬/১০ (সাদমান ২৯, লিটন ২৪ ; ইশান্ত ৫/২২, শামী ২/৩৬)।
