অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটার নাসিম শাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নাসিম শাহ এখনো স্কুলের গন্ডি পেরোতে পারেননি। তার আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে টেস্ট অভিষেক। ভাবতেই অবাক লাগছে? যার শরীর থেকে এখনো কৈশোরের আভা হারায় নি। তারই টেস্ট অভিষেক। তবে হতে পারেননি টেস্টে সর্বকনিষ্ট অভিষিক্ত ক্রিকেটার।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হতে পারেননি নাসিম শাহ। তার আগে এ তালিকায় রয়েছে ৮ জন ক্রিকেটার অর্থাৎ তিনি এখন ৯ নাম্বারে রয়েছেন। টেস্টে ক্রিকেটে সর্বকনিষ্ট হতে না পারলে ও আরেক দিয়ে তা হয়েছেন। তা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি হচ্ছেন সর্বকনিষ্ট অভিষিক্ত ক্রিকেটার।

ম্যাচ শুরুর আগে নাসিম শাহ’কে টেস্ট অভিষেক ক্যাপ পড়িয়ে দেন পাকিস্তান কিংবদন্তি ও বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস। তবে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। কেননা কিছুদিন আগে মা হারিয়েছেন তিনি। ক্যাপ নিয়ে চুমুও খান নাসিম শাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »