গোলাপি বলে একটু বেশি সুইং হতে পারেঃ মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২২ নভেম্বর প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। কলকাতার ইডেনে গার্ডেনে ফ্লাডলাইটে ম্যাচটি হবে গোলাপি বলে। কিছুদিন আগে বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। তার পর থেকে আসছে ভারতীয় ক্রিকেটে নানান পরিবর্তন। আর তিনিই দিবারাত্রির ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নেন।

ইন্দোরে দু ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ লজ্জাজনক ভাবে হারে। তাই টাইগারদের লক্ষ্য এখন দিবারাত্রির টেস্ট ম্যাচটি। দু দলের ক্রিকেটারই বেশ রোমাঞ্চিত এ টেস্ট ম্যাচটিকে নিয়ে। এবার গোলাপি বলের টেস্টকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তিনি বলেন, ‘গোলাপি বলে আমরা সবাই নতুন। তবে আমরা বেশি অনুশীলন করতে পারেনি, যেটুকু সময় পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করেছি। গোলাপি বলে প্রথম দিকে ব্যাটসম্যানদের একটু লড়াই করতে হবে। কারণ, প্রথম দিকে যদি লড়াই করা যায়- থিতু হতে পারলে পরে সহজ হয়ে যাবে।’

মিরাজ আরো বলেন, ‘গোলাপি বলে একটু বেশি সুইং হতে পারে। কেননা বলটি একটু ভারি, ফলে বলটি দ্রুত যায়। তাছাড়া স্পিনারদের স্কিড করতে সুবিধা হবে। যখন গোলাপি বলে ব্যাটিং করেছি তখন অনেক কিছু নতুন লাগছে, বল কাটও করছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »