৭ ম্যাচ পরে জয়ের দেখা পেল আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সময়টা বড্ড খারাপ যাচ্ছে আফগানিস্তান ক্রিকেটের। নিষ্প্রভ রশিদ খানের সাথে নিষ্প্রভ তার দলও৷ তাইতো গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আর কোন জয়ের দেখা পায়নি আফগান। এই ম্যাচের আগে ৭ ম্যাচের একটি পরিত্যক্ত হয় এবং বাকি ম্যাচগুলোতেই তাদের শোচনীয় হার। তবে সেখান থেকে ঘুরে দাড়িয়ে চলমান টি২০ সিরিজে ১-১ এ সমতা এনেছে স্বাগতিক দল।

করিম জানাতের বোলিং তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। আফগানদের দেওয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ১০৬ রান করতে সক্ষম হয় লুইস-হোপরা৷ ইনিংসের সর্বোচ্চ ২৪ রান আসে দিনেশ রামদিনের ব্যাটে। আফগানদের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন করিম জানাত।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করলেও উল্লেখযগ্য কোন ইনিংস ছিলোনা আফগান ব্যাটসম্যানদের৷ সর্বোচ্চ ২৬ রান করেন হজরতুল্লাহ জাজাই এবং করিম জানাত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন কেশরিক উইলিয়ামস। ২টি করে উইকেট শিকার করেন কিমো পউল এবং জেসন হোল্ডার।

১৪৭ রানে ছোট টার্গেটেও ৪১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন রশিদ-নাবীরা৷

সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৪৭/৭(২০)
হজরতুল্লাহ জাজাই ২৬(১৫), করিম জানাত ২৬(১৮)।
কেশরিক উইলিয়ামস ৪-০-২৩-৩।

ওয়েস্ট ইন্ডিজঃ ১০৬/৮(২০)
দুনেশ রামদিন ২৪*(২৭), এভিন লইস ১৪(২৪)।
করিম জানাত ৪-০-১১-৫

ফলাফলঃ আফগানিস্তান ৪১ রানে জয়ী।
ম্যান অফ দি ম্যাচঃ করিম জানাত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »