নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্দোরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে র দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তান্ডবে আসা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা। ভারতীয় পেস ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশি ব্যাটসম্যানরা।
ভারতীয় বোলারদের গতি আর সুইংয়ের কাছে চলছে বাংলাদেশি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে শুরু থেকেই তাদের চেপে ধরে ভারতীয় বোলাররা। দলীয় মাত্র ১০ রানেই ব্যক্তিগত ৬ রানে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। ইমরুলের বিদায়ের পর তার দেখানো পথেই হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ৬ রান করে ফিরে যান সাদমানও।
মাত্র ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দাঁড়াতে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও। মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৭ রান করে সাজঘরের পথে হাঁটেন। মোহাম্মদ মিঠুন নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও শামির শর্ট বলে হিট করতে গিয়ে শর্টে দাঁড়িয়ে থাকা আগারওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৮ রান করে।
এরআগে প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩, রাহানের ৮৬ ও জাদেজার ৬০ রানের সুবাদে ৪৯৩ রান তোলে গতকাল পর্যন্ত। গতকালের ৩৪৩ রানের লিড রেখেই আজ ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষণা করে ভারত। আর ভারতীয়দের বোলিং তান্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান। মুশফিক ৮ রানে রিয়াদ ৬ রানে অপরাজিত আছেন।
