সাকিবকে ছেড়ে দিলো হায়দ্রাবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্বের এমন কোন ফ্র্যাঞ্চাইজি নেই যেখানে সাকিব আল হাসানকে ডাকা হয় না। আইপিএল, পিএসএল,সিপিএল,বিগব্যাগসহ প্রতিটি লিগেই খেলেন বাংলাদেশের এই আইকন। বেশ কয়েক বছর ধরে নিয়মিতই আইপিএল খেলছেন সাকিব আল হাসান তবে আসছে আগামী বছরের আইপিএলে দেখা যাবে না সাকিবকে। সাকিব ও বাংলাদেশি সমর্থকদের কষ্টের পালকে আরও একটি কষ্ট যুক্ত হলো।

আইপিএলের নিয়ম অনুযায়ী সিজন শুরুর আগে ড্রাফটে খেলোয়াড়দের নাম যাওয়ার আগে নিজেদের পুরাতন খেলোয়াড়দের ইচ্ছেমতো রিটেইন করার সুযোগ পায়। তাই তো আসন্ন আইপিএল সিজনকে সামনে রেখে তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা শুরু করেছে। গত কয়বছর ধরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। আসন্ন আইপিএলকে সামনে রেখে ১৭ জনকে রিটেইন করেছে হায়দ্রাবাদ যেখানে নাম নেই সাকিব আল হাসানের।

আইসিসির নিষেধাজ্ঞার কারনে হায়দ্রাবাদের তালিকা থেকে বাদ পড়তে হয়েছে তাকে। আগামী এক বছর মাঠের ক্রিকেটে নামতে পারবেন না সাকিব। গতবছরের দল থেকে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও জনি বেয়ারস্টোসহ মোট ১৭ জনকে রিটেইন করেছে অরেঞ্জ আর্মিরা। এছাড়াও অরেঞ্জ আর্মিরা দলে রেখেছে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে।

সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা:

ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, মোহাম্মদ নাবি, রশিদ খান, ভুবেনশ্বর কুমার, খলিল আহমেদ, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, অভিষেক, শ্রী বাস্তব, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি, নতারঞ্জন, বিলি স্ট্যানলেক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »