প্রথম টেস্টের মাঝেই গোলাপি বলের প্রস্তুতি শুরু মুমিনুলদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ( ১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গোলাপি বলের দিবারাত্রি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ চলাকালেই নাইমকে নিয়ে দ্বিতীয় টেস্টের জন্য নাইমকে নিয়ে গোলাপি বলে প্রস্তুতি শুরু করেছে বোলিং কোচ।

ইন্দোরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এসেই দিবারাত্রির জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ । একাদশে না থাকা নাইম হাসানকে সাথে নিয়ে গোলাপি বলের অনুশীলন করাচ্ছেন স্পিন কোচ ডেনিয়েল ভেট্টরি। দ্বিতীয় দিনে এসে লাঞ্চ বিরতিতে স্পিনার নাইম হাসানকে নিয়ে ইন্দোরের সেন্টার উইকেটের পাশে ৩০ মিনিট অনুশীলন করেন গোলাপি বলে।

প্রথম বারের মত গোলাপি বলে খেলতে নামার আগে তাই নিজেদের কমতি যেন না থাকে তাই একাদশের বাহিরে থাকা নাইমকে নিয়ে কাজ শুরু করেছে স্পিন গুরু। গোলাপি বলে টেস্ট হচ্ছে বিষয়টার সিদ্ধান্ত এসেছে মাত্র কদিন হলো। এর আগে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা না থাকায় একটু কষ্ট পোহাতে হবে বাংলাদেশকে।

এদিকে গতকাল ( ১৪ নভেম্বর) ইন্দোরে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ইন্দোর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তান্ডবে মাত্র ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ । আর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫০ রানের লিড নিয়েছে আর হাতে আছে ৭ উইকেট । জানা গেছে ৫ দিনে টেস্ট না গড়ালে বাকি দিন গুলো এখানেই গোলাপি বলে অনুশীলন করবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »