নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সেপ্টেম্বরে পাকিস্তান সফর করে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরটিতে লংকারা তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে। শ্রীলঙ্কার সফর করা নিয়ে ছিলো অনেক ধোঁয়াশা। কেনন ২০০৯ সালে পাকিস্তান সফর শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলা হয়। যার পর কেউ আর নিরাপত্তা ইস্যুকে পাকিস্তান সফরে আসেনি। তবে এখন আবার পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। যাকে দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ ছিলো তাকেই দিয়েই আন্তর্জাতিক ম্যাচ পুনরায় ফিরে পেয়েছে।
২০০৯ সালের পর ২০১৯ সাল, অর্থাং দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ডিসেম্বরে আবারো পাকিস্তান সফরে আসবে শ্রীলঙ্কা। কিছুদিন আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলে ও টেস্ট খেলা হয়নি। তবে ডিসেম্বর টেস্ট খেলবে দু দল। আজ বিষয়টি নিশ্চিত করে পিসিবি।
শ্রীলঙ্কার সফরটি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক জাকির খান বলেন, ‘খেলার জন্য তাদের দল পাঠাতে সম্মত হওয়ায় আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ’। তিনি আরো উল্লেখ করেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিবো। যাতে করে খুব দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট ফিরে।
উল্লেখ্য, আসন্ন সিরিজের প্রথম টেস্টটি রাওয়ালপিন্ডিতে ১১-১৫ ডিসেম্বর এবং দ্বিতীয় টেস্টটি করাচিতে অনুষ্ঠিত হবে ১৯-২৩ ডিসেম্বর পর্যন্ত।
