চট্টগ্রামে বাংলাদেশি যুবাদের দুর্দান্ত জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ বনাম শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দলের মধ্যকার ম্যাচে বিরাট ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দল। ৫ ম্যাচের এ-ই ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশি যুবারা।

শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ যুবারা৷ তৌহিদ-আকবর-তানজিদ-মাহমুদের ব্যাটিং ভরসায় এ পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংখ্যার স্কোর করে বাংলাদেশ অনুর্ধ্ব – ১৯ দল। তৌহিদ ৯১ বলে অনুর্ধ্ব – ১৯ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি(৭ চার ৩ ছক্কা) করেন। এরপর তামিম তুলে নেন ক্যারিয়ারের ৭ম ফিফটি। আকবর -তানজিদ -মাহমুদের ফিফটি এবং তৌহিদের দুর্দান্ত শতকে ৩৪১রানের বড় সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশি যুবারা৷

লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন পেরেরা, কাভিন্দু নাদিসান। একটি করে উইকেট নেন চামিন্দু পিউমল, রোহান সঞ্জয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুই ওপেনার ভালোভাবে করলেও বেশিক্ষণ টিকতে পারেননি কেউ ক্রিজে৷ শরিফুল- রকিবুলদের শিকারে পরাস্ত হয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

১৬১ রানের বড় ব্যবধানে এই জয় টাইগার যুবাদের সর্বোচ্চ ব্যবধানে পাওয়া জয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৩৪০/৭,

তানজিদ ৬০, জয় ৫২, হৃদয় ১২৩*, আকবর ৫২,

মাদুশাঙ্কা ৬৫/২, ডি সিলভা ৭৮/১, চামিন্দু ৬০/১, কাভিন্দু ৬৬/২।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ : ১৭৯/১০ (৩১.২ ওভার)

সামাজ ২৯, পারানাভিতানা ৫০, পিউমল ১৪।

শরিফুল ৫০/২, সাকিব ৪৬/২, শাহাদাত ৮/১।

ফলাফল : বাংলাদেশ ১৬১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : তৌহিদ হৃদয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »