নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১১ তারিখ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ৬ তারিখ মাঠে গড়ানোর কথা থাকলেও ৫দিন পিছিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল। এরই মধ্যে চুড়ান্ত হয়েছে দেশি প্লেয়ার ড্রাফটে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্যাটাগরি।
নিষেধাজ্ঞার কারনে এবারের বঙ্গবন্ধু বিপিএলে থাকছেননা সাকিব আল হাসান। এ প্লাস ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৪০ থেকে ৭৫ লক্ষ টাকা৷ এবং সর্বনিম্ন ৫ লক্ষ টাকা ধরা হয়েছে ‘ই’ ক্যাটাগরির প্লেয়ারদের৷ এছাড়া এ, বি, সি, এবং ডি ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য যথাক্রমে ২৫, ১৮, ১২, এবং ৮ লক্ষ টাকা৷
বঙ্গবন্ধু বিপিএলে প্লেয়ার ড্রাফটে দেশি প্লেয়ার এবং মূল্য তালিকাঃ-
ক্যাটাগরি ভিত্তিক মূল্যঃ
এ+ ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ৪০-৭৫ লক্ষ টাকা।
এ ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ২৫ লক্ষ টাকা।
বি ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ১৮ লক্ষ টাকা।
সি ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ১২ লক্ষ টাকা।
ডি ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ৮ লক্ষ টাকা।
ই ক্যাটাগরির প্লেয়ারদের মূল্য : ৫ লক্ষ টাকা।
‘এ+’ ক্যাটাগরিঃ
‘এ+’ ক্যাটাগরিতে আছেন ৫ জন ক্রিকেটার:
মুশফিকুর রহিম, মাশরাফী বিন মর্ত্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এবং মোস্তাফিজুর রহমান
‘এ’ ক্যাটাগরিঃ
এ ক্যাটাগরিতে আছেন ৯ জন ক্রিকেটার:
মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী, লিটন দাস, তাইজুল ইসলান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মুমিনুল হক, এবং মেহেদী হাসান মিরাজ।
‘বি’ ক্যাটাগরিঃ
বি ক্যাটাগরিতে আছেন ২৩ জন ক্রিকেটার :
আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, নাজমুল হাসান শান্ত, রুবেল হোসাইন, সাব্বির রহমান, জহুরুল ইসলাম, নরুল হাসান সোহান, শাহারিয়া নাফিস, রনি তালুকদার, আরিফুল হক ১২।নাজমুল ইসলাম অপু ১৩।ফজ্জলে মাহমুদ রাব্বি, নাঈম হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শুভাগত হুম, সানজামুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, ফরহাদ রেজা, ইয়াছির আলী চৌধূরী।
‘সি’, ‘ডি’, এবং ‘ই’, ক্যাটাগরিতে আছেন যথাক্রমে ৪৫, ৮০, এবং ৪৭ জন ক্রিকেটার।
সব ক্যাটাগরি মিলিয়ে ২০৯ জন দেশি প্লেয়ার সুযোগ পেয়েছেন প্লেয়ার ড্রাফটে।
