হঠাৎ করে জাতীয় দলের বাইরে, খারাপ তো লাগছেইঃ রুবেল

সাকিবুল হাসান »

ভারত সফরের টি-টোয়েন্টি, টেস্ট দলের কোনো ফরম্যাটে ডাক পায়নি রুবেল। জাতীয় দলে ডাক না পাওয়ায় খেলে যাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট।প্রথম শ্রেণির ক্রিকেটেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।

রাজশাহীর বিপক্ষে সবশেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠেছেন রুবেল। ৫১ রানে দিয়ে ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকার করেছেন তিনি। জাতীয় দলের বাইরে থাকায় আক্ষেপে পুড়ছে রুবেলকে। তবে পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্নবিশ্বাসী রুবেল।

রুবেল বলেন, ‘অবশ্যই জাতীয় দলের বাইরে থাকা সবসময়ই খারাপ লাগে। অনেকদিন ধরে খেলছি হঠাৎ করে দলের বাইরে খারাপতো লাগছেই। অবশ্য জাতীয় দলের দরজাতো সবসময়ই খোলা আছে , পারফর্ম করতে পারলে দলে ঢুকতে পারবো এটাই। আমিও চেষ্টা করবও পরের ম্যাচ আরও ভালো খেলার।’

প্রথম শ্রেণির ম্যাচ ও বঙ্গবন্ধু বিপিএলকে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ দেখছেন রুবেল। যেখানে সুযোগ আসবে নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি।

এই নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি, সামনে আরেকটা ম্যাচ আছে। এরপর বিপিএল আছে ওখানেও ভালো করলে অবশ্যই জাতীয় দলে ফেরার সুযোগ থাকছে। আমার লক্ষ্য পরের ম্যাচগুলো যেখানেই খেলি যেন ভালো খেলতে পারি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »