নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যানদের একজন ‘লিটল মাস্টার’ নামে খ্যাত শচীন টেন্ডুলকার। যাকে ভারতীয়রা স্মরণ করে রাখার জন্য বিভিন্ন কিছুর নাম শচীনের নাম অনুসারে রাখে। ইতিমধ্যে কারো সন্তানের নাম, জায়গার নাম সহ বিভিন্ন কিছুর নাম এ কিংবদন্তির নামে রাখা হয়। এখন মাকড়সার নামও রাখা হয়েছে শচীন টেন্ডুলকার।
এ কথাটি শুনতে সবার কাছে অবাক লাগলে ও এটি সত্যি। এমনটি করেছেন এক পরিবেশ গবেষক বিজ্ঞানী, শচীন ভক্ত এ বিজ্ঞানি তার মাকড়সার নাম রেখেছে শচীন টেন্ডুলকার। তিনি সদ্য মাকড়সা আবিষ্কার করেছেন, তাই নিজের প্রিয় ক্রিকেটারের নামে আবিষ্কৃত মাকড়সার নাম রাখলেন।
শচীন’কে ভালোবেসে এবং শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাকড়সার আবিস্কারক ধ্রুব প্রজাপতি। তিনি গুজরাটের ইকোলজিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের জুনিয়র গবেষক। সম্প্রতি গবেষণায় দু’টি মাকড়সা আবিষ্কার করেছেন ধ্রুব।
আবিষ্কৃত দুটি মাকড়সার মধ্যে প্রথমটির নাম রাখেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামে ও দ্বিতীয়টির নাম রাখেন সেন্ট কুরিয়াকোস ইলিয়াস চাভারার নামে। শচীন ক্রিকেটে ও চাভারা কেরালায় শিক্ষার প্রসারে বড় ভূমিকা পালন করেন। তাই তিনি নিজের দু পছন্দের ব্যক্তির নামে মাকড়সার নাম রাখলেন।
