আইসিসি থেকে সুসংবাদ পেলেন তরুণ ওপেনার নাঈম শেখ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে হাতে উজ্জ্বল ছিলেন তরুণ ওপেনার নাঈম শেখ। সিরিজ শেষে এখন আইসিসি থেকে সুসংবাদ পেলেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশীদের মধ্যে মাহমুদউল্লাহ’র পর অবস্থান করছেন নাঈম শেখ। টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, সেখানে বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় স্হানে রয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশীদের মধ্যে সবার ওপরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যান
র‌্যাঙ্কিংয়ে ২৯ তম স্হানে অবস্থান করছেন। সদ্য শেষ হওয়া ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ হয়ে ভারতের সাথে তিন ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছেন তরুণ ওপেনার নাঈম শেখ। ভারতের সাথেই টি-টোয়েন্টি অভিষেক হয় এ বাঁহাতি ব্যাটসম্যানের। তিন ম্যাচে রান করেছেন যথাক্রমে ২৬, ৩৬ ও ৮১। তার ফলস্রুতি হিসেবে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ৩৮ তম স্হানে জায়গায় করে নিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৪৯৮।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি কাপ্তান বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৭৬। দ্বিতীয় স্হানে ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন অ্যারণ ফিঞ্চ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »