টস বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টস বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন কোচ।

অল্প কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যেকার অলিখিত ফাইনাল ম্যাচ৷ মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি দেশ বাংলাদেশ এবং স্বাগতিক ভারত। নিজেদের মাটিতে ভারত অপরাজেয় একটি দল। তবে খেলার মাঠে পরিসংখ্যান খুব একটা কাজে লাগেনা বলেই ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা।

এই সিরিজে খেলছেননা ভিরাট কোহলি সহ ভারতের সেরা বোলিং লাইনআপ জাস্প্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমারসহ মোহাম্মদ সামি। এদের ব্যাতিত দিপক চাহার, খলিল আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে গড়া বোলিং লাইন আপ বেশ অনভিজ্ঞ। আর এখানেই পাখির চোখ কোচ রাসেল ডামিঙ্গোর।

তৃতীয় ম্যাচের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ রাসেল ডামিঙ্গো বলেন,’ ভারতীয় বোলিং লাইনআপ খুব অনভিজ্ঞ। এ আর বলার অপেক্ষা রাখেনা। আমরা যদি নিজেদের স্ট্রাটেজি এবং ভালো ব্যাটিং করতে পারি তাহলে তাদের বোলিংকে নিশ্চয়ই চাপে ফেলতে পারবো।’

রান চেজিংয়ে ভারতের থেকে সেরা কেইবা আছ। আবার প্রথমে ব্যাটিং করে রান আটকাতে না পারার দূর্বলতাও আছে দলটির। প্রথম দুই ম্যাচে চেজ করা দলই হেসেছে শেষ হাসি। এতে টস বড় ভূমিকা পালন করে বলে মনে করেন রাসেল ডামিঙ্গো।

তিনি বলেন,‘ পূর্বের ২টি ম্যাচে টস বড় ভূমিকা পালন করেছে। পরে ব্যাট করা দল ২টিই জিতেছে। ২য় ম্যাচে আমরা ১৮০-১৯০ রান করতে পারলে ভালো কিছু হতে পারতো। তবে এটা কোন অজুহাত নয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »