নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারিয়ানার বাসিন্দা শেফালী ভার্মা। ছয় বছর আগে একটি ভীড়ে টাসা ম্যাচে শচীনকে দেখে যার ক্রিকেটে পদচারণা শুরু। এরপর সমস্যা শুরু হয় তখনি,যখন মেয়েদের জন্য সেখানে কোন ক্রিকেট কোচিং সেন্টার ছিলোনা। তারপরও বাবা-মেয়ের অদম্য চেষ্টায় ছেলে সেজে ছেলেদের সাথে কোচিং করেন শেফালী। ছেলেদের সাথে খেলে অনেকবার চোট পেয়েও দমে যাননি এ-ই তরুণী। অনেক কথা শুনতে হতো, তারপরও এগিয়ে গেছেন। সমালোচনার জবাব দেন নিজের সাফল্যে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলের কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ভারতের মহিলা স্কোয়াডে জায়গা করে নেয় এই শচীন ভক্ত। শচীনকে দেখেই যার ক্রিকেটে পদচারণা তার ক্রিকেট ক্যারিয়ার ও সম্ভাবনাময় হবে এমনটা মনে করছেন দলের বাকিরা। একটি আন্তঃরাজ্য টি-২০ তে ৫৬ বলে ১২৮ রানের ইনিংস খেলে সবার নজরে আসেন ১৫বছরের এ-ই তরুণী।
এবার তাক লাগালেন ক্রিকেটে তার মূল অনুপ্রেরণা শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে। সবচেয়ে কম বয়সী ভারতীয় ব্যাটার হিসেবে মাত্র ১৫বছর ২৮৫ দিনে হাফ সেঞ্চুরির রেকর্ড করলেন এ-ই তরুণী। ইতিপূর্বে এ-ই রেকর্ড ছিলো শচীন টেন্ডুলকারের (১৬বছর ২১৩দিন) দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ তে ৬টি বাউন্ডারি এবং ৪টি হিটের মাধ্যমে ৭৩রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ-ই তরুণী।
