সাকিবসহ সিনিয়র ক্রিকেটাররা কোয়াব কার্যালয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চারজন সিনিয়র খেলোয়াড় – সাকিব আল হাসান,আব্দুর রাজ্জাক,ইমরুল কায়েস এবং জহুরুল ইসলাম গত বৃহস্পতিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ-র প্রেসিডেন্ট নাঈমুর রহমান দুর্জয় এবং ভাইস-প্রেসিডেন্ট খালেদ মাহমুদের সাথে কোয়াব কার্যালয়ে একটি জরুরি আলোচনায় বসেন।

গতমাসে ক্রিকেটারদের প্রস্তাবিত ১১ দফা দাবীর প্রথম দাবী ছিলো – বর্তমান কোয়াব প্যানেলের পদত্যাগ করতে হবে এবং নতুন নির্বাচনের মাধ্যমে নতুন প্যানেল গঠন করা।

ধর্মঘটের সময় কোয়াব সেক্রেটারি দেবব্রত পাল বলেন বর্তমান কমিটির মেয়াদ ৭মাস আগেই অতিক্রান্ত হয়েছে, কিন্তু খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এটা প্রতীয়মান হয়ে যে সাকিব,রাজ্জাক, ইমরুল এবং জহুরুল কোয়া বের সাথে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে গিয়েছেন।

বিশ্বস্ত সূত্রমতে, কোয়াব কর্মকর্তাগণ চারজনকে সাংগঠনিক পরিচালনা নীতি সম্পর্কে অবগত করেছেন এবং নিশ্চয়তা দিয়েছেন তারা সর্বাত্মক সহযোগীতা করবেন যেন সবকিছু উত্তমভাবে সম্পন্ন হয়।

ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) গত ২৩ শে অক্টোবর ধর্মঘটরত বাংলাদেশ খেলোয়াড়দের সমর্থন জানিয়ে বলেছিলেন যে, এটি ভূমিকা পূরণ না করার কারণে কোয়াবের সদস্যপদ পর্যালোচনা করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »