তিন তরুনের প্রশংসায় পঞ্চমুখ রিয়াদ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফরের আগে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা এবং তামিম ইকবালের ছুটি অনেকটা বিপাকে ফেলে দিয়েছিল বাংলাদেশ দলকে।

একঝাঁক তরুন ক্রিকেটারের সমন্বয়ে ভারত সফরে এসে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে শক্তিশালী ভারতকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে টিম বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শক্তিশালী ভারতকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারায় টাইগাররা, আর এই ম্যাচে উজ্জ্বল ছিলেন দলের তিন তরন ক্রিকেটার আফিফ,বিপ্লব,নাঈমরা।তরুনদের পারফরমেন্স নিয়ে গতকাল সংবাদ মাধ্যমের মুখামুখি হয়ে টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন,
আফিফ-নাঈম-বিপ্লবরা তিনজনই প্রতিভাবান ক্রিকেটার, নিজেদের প্রমাণ করেই এরা আজ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে প্রতিনিধিত্ব করছে, ওদের ভিতর সবসময় ভাল করার ক্ষুধা থাকে যা ওদের ভাল করতে সহায়তা করে।ওদের সামর্থ্য আছে দলকে ভাল কিছু দেওয়ার,আমি ওদের নিয়ে আশাবাদী ওরা ভাল করবে।

উল্লেখ্য,ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ।আগামীকাল ৭ই নভেম্বর ভারতের রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুদল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »