নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনুর্ধ্ব ১৯ দলের ম্যাচ। ম্যাচ আজ চতুর্থ দিনে মাঠে গড়ালো। এ-র আগে প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিলো ৮ উইকেট হারিয়ে ৩২১ রান।
তৃতীয় দিন ব্যাট করতে নেমে দ্রুত আরো দুই উইকেট হারিয়ে ৩৫৪রানে গিয়ে থামে। আর স্বাগতিক দলের লিডের পরিমাণ ছিলো ১৭০ রান। বাংলাদেশের ১ম ইনিংসে ধনঞ্জয় ৪ উইকেট এবং বিক্রমাসিংহে ও দুনিথ ২ উইকেট করে নেয়।
বাংলাদেশের দেওয়া বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ১৮৭ রান করে ১৭রানের লিড নিয়ে দিন শেষ করে। মেহেদী ৩ উইকেট নেয়। জিততে হলে রুত ধরাশায়ী করতে হবে স্বাগতিক দলকে। বর্তমানে চতুর্থ দিন শেষে তারা ১৭ রানের লিড ও ৫ উইকেট নিয়ে টিকে আছে। জয়ের দেখা হলে সফরকারী ব্যাটসম্যানদের দ্রুত ফিরিয়ে দিতে হবে।
