সিরিজ বাঁচাতে বাংলাদেশ নারী দলের লক্ষ্য ২১১ রান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখামুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দল।পাকিস্তানকে ২১০ রানে গুটিয়ে দিয়ে ২১১ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাঘিনীরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনারের কল্যানে ভাল সূচনা পায় তারা,উদ্বোধনী জুটিতে পাকিস্তানের দুই ওপেনার নাহিদা খান এবং জাভেরিয়া খান তুলেন ৫৮ রান।দলীয় ৫৮ রানে জুভেরিয়া নিজের ব্যক্তিগত ২৪ রানে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখতে একাই লড়াই করে যান নাহিদা।নিজের অর্ধশতক তুলে নিয়ে নাহিদা থামেন ব্যক্তিগত ৬৩ রানে।
এছাড়া দলীয় অধিনায়ক বিসমাহ মারুফের ব্যাট থেকে আসে ৩৪ রানের দারুণ একটি ইনিংসে।মিডেল অর্ডারে আলিয়া রিয়াজের ৩৬ রান ও লোয়ার অর্ডারে সিদরা নাওয়াজের ১৯ রান ব্যাতীত বলার মতো স্কোর করতে পারেনি আর কোন ব্যাটসম্যান। যার ফলে ২১১ রানেই নিজেদের ইনিংসের ইতি টানতে হয় স্বাগতিকদের।
বাংলাদেশের হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন রুমানা এছাড়া সালমার শিকার ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানঃ ৪৮.৪ ওভারে ২১০/১০ (নাহিদা ৬৩, জাভেরিয়া ২৪, মারুফ ৩৪; রুমানা ৩/৩৫, সালমা ২/৩৬)

টার্গেট: ২১১ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »