সাকিব না গেলে অধিনায়ক হিসেবে টেস্টে মুশফিক, টি-২০ তে সৈকত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট পাড়ায় আলোচনা যেন থামছেই না। প্রতিদিনই তৈরী হচ্ছে আলোচনার নতুন নতুন ইস্যু। ক্রিকেটারদের আন্দোলন থেকে বেরিয়ে যেতে না যেতেই শুরু হয় সাকিবকে নিয়ে আলোচনা। টেলকোম কোম্পানী গ্রামীণ ফোনের সাথে চুক্তি নিয়ে বেশ শোরগোল তৈরী হয়েছে ক্রিকেট অঙ্গনে। প্রথমে আইনি ব্যবস্থায় যেতে চাইলেও পরে তা নাকচ করে দেন সিইও নিজাম উদ্দীন চৌধুরী।

মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে ভারত সফরের আগে নিজেদের মাঝে প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ। মাঠে বসে খেলা দেখছেন বিসিবির সভাপতি সহ অন্যান্য শীর্ষকর্তারা। তবে গণমাধ্যম কর্মীরা মুখিয়ে আছেন বিসিবি সভাপতির মুখের ভাষ্য শোনার জন্য। কি হতে যাচ্ছে সাকিবের শাস্তি না কি সাকিবকে এবারের মত ছেড়ে দিবেন। তবে মনে হয় না খুব সহজে পার পেয়ে যাবেন সাকিব আল হাসান।

বিকেলে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও স্পিন কোচ ডেনিয়েল ভেট্টরিকে নিয়ে আলোচনায় বসে বোর্ড কর্তারা। সেখানে নাকি সব চেয়ে বেশি কথা হয়েছে সাকিব ইস্যু নিয়ে। সাকিব গেলে দল কেমন হবে না গেলে কেমন হবে কিংবা সাকিব না গেলে অধিনায়ক হিসেবে কারা থাকবে এসব নিয়েই মূলত আলোচনা হয়।

তবে সবার কাছে এখনো অজানা সাকিব কি ভারত যাবে না কি যাবে না এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর কেবল মাত্র বিসিবি সভাপতি নিজেই জানে। হয়তো আজ কালের মাঝেই উত্তর দিবেন বিসিবি সভাপতি।

একটি বিশ্বস্তসুত্রে জানা গেছে, সাকিব যদি ভারত সফরে না যায় তাহলে টেস্টে অধিানয়ক হিসেবে দেখা যাবে মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের যেকোন একজনকে। তবে আশঙ্কা করা হচ্ছে সাকিব না গেলে অধিনায়কের দায়িত্ব পড়বে মুশফিকুরের উপর। আর টি-২০ তে খুব সম্ভবত অধিনায়ক হিসেবে দেখা যাবে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »