রিয়াদের ব্যাটে লড়াকু সংগ্রহ লাল দলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ভারত সফরের আগে লাল ও সবুজ দলে ভাগ হয়ে নিজেদের মাঝে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে সন্ধ্যা ৬ টায় শুরু হয় মাচটি।
সবুজ দলের বিপক্ষে ১৪১ রানের বেশি তুলতে পারেনি মুশফিক-রিয়াদরা।

নিজেদের মাঝে কথা বলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল দল। লাল দলের হয়ে ইনিংস শুরু করতে আসেন সৌম্য সরকার ও লিটন দাস। বরাবরের মত আজও ব্যর্থতার জাল থেকে বের হতে পারেননি সৌম্য। আল আমিন হোসেনের বলে ফিরে যান সৌম্য আর মিরাজের বলে ফেরেন লিটন দাস। গত ম্যাচের মত আজও ব্যর্থ মুশফিকুর রহিম ফিরে যান এবাদতের বলে।

পাওয়ার প্লে তে ৩ উইকেট হারিয়ে যখন লাল দল ধুঁকছে সেখান থেকে টেনে তুলেন রিয়াদ-আফিফ। তবে বেশি সময় টিকতে পারেনি আফিফ ফিরে গেছেন এবাদতের বলে। ৫০ পেরোতে লাল দল খেলে ১২ ওভার। আফিফের বিদায়ের পর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। তবে শেষ ওভার পর্যন্ত লড়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে রিয়াদ – মুশফিকদের লাল দল।

লাল ও সবুজ দলের স্কোয়াড :

সবুজ দলঃ- ইমরুল কায়েস, নাঈম শেখ, আরাফাত সানি, আল আমিন হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বী, এবাদত হোসেন ও রিশাদ হোসেন।

লাল দলঃ- সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »