নারী দলের টেস্ট স্ট্যাটাস পেতে মরিয়া বিসিবি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পুরুষদের পাশাপাশি দিনদিন উন্নতির গ্রাফটা বেশ ভালোই বাড়ছে নারী ক্রিকেটারদের। পুরুষদের মত এত সুযোগ সুবিধা নারীদের এখনও হয়ে উঠেনি তবে তা বাড়ানোর চেষ্টায় অনবরত কাজ করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পুরুষদের অনেক গুলো দল কিংবা অনেক গুলো লিগ থাকলেও নারীদের ক্ষেত্রে অনেক কম। তবে খুশির খবর হচ্ছে ইতিমধ্যেই নারী অনুর্ধ্ব-১৯ দল ও নারী অনুর্ধ্ব -১৭ দল ইতিমধ্যেই তৈরী করা হয়েছে। নিজেদের বিভিন্ন ক্যাটাগরিতে দল না থাকায় বাংলাদেশ এখন পর্যন্ত অনেক গুলা টুর্নামেন্ট মিস করেছে। তবে এসব আর মিস করতে চায় না বাংলাদেশ তারই পরিপেক্ষিতে উন্নয়ন করা হচ্ছে বয়সভিত্তিক দলের।

নারী ক্রিকেটের জন্য অনেক পরিকল্পনা ইতিমধ্যেই সাজিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। ইতিমধ্যেই সংযোজন করা হয়েছে স্কুল নারী ক্রিকেট যা কি না নারী ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখবে। তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমরা এবার থেকে স্কুল ক্রিকেট চালু করছি। অন্য সব টুর্নামেন্টের মত এটা নভেম্বর – ডিসেম্বরে আয়োজন করা সম্ভব নয়। কারন তখন সবারই পরীক্ষা থাকে তাই আমরা জানুয়ারী – ফেব্রয়ারীতে আয়োজন করার চিন্তা করছি।

আমরা বয়সভিত্তিক দল নিয়ে কাজ করছি যা আমাদের পরে সুফল দিবে। এ নিয়ে নিয়ে বলেন, আপনি বয়সভিত্তিক পর্যায়ে যত প্রতিযোগিতার আয়োজন করতে পারবেন আপনার নারী দল বলুন বা প্রমিলা ক্রিকেটই বলুন সব জায়গায়ই তখন উন্নতি হবে। এর আগে আমরা মাত্র একটি দল খেলেছি তবে এখন কিন্তু আমাদের দল বেড়েছে। ইতিমধ্যেই আমরা অনুর্ধ্ব ১৯ দল, অনুর্ধ্ব-১৭ ও স্কুল ক্রিকেট শুরু করছি যা কি না আমাদের পাইপলাইন শক্ত করবে।

ছেলেরা টেস্ট খেললেও নারী দল এখনও টেস্ট স্ট্যাটাস পায়নি তবে টেস্ট স্ট্যাটাস পেতে কাজের কমতি রাখছে না বিসিবি। ছেলেদের পর মেয়েদের টেস্ট স্ট্যাটাস পেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিসিবি। টেস্ট স্ট্যাটাস পেতে লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট আয়োজনের কাজ করে যাচ্ছে বোর্ড। শফিউল আলম চৌধুরী বলেন, ‘ আমাদেরকে টেস্ট স্ট্যাটাস পেতে হলে আমাদের লঙ্গার ভার্সনের দিকে মনোযোগ দিতে হবে। সামনের বছর থেকেই নারীদের নিয়ে লঙ্গার ভার্সন শুরু করা হবে। আমরা এর আগে আইসিসির অনুর্ধ্ব ১৭ এর একটি টুর্নামেন্ট আমরা খেলতে পারিনি কারন আমরা এখনো তেমন কিছু শুরু করতে পারিনি। আমাদের বয়সভিত্তিক পর্যায়ে যদি টুর্নামেন্ট না থাকে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা পাওয়া কঠিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »