নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী দু-একদিন পরই ভারত উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। গত কিছুদিন থেকে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছিলো, ভারত সফরের কিছু ম্যাচে দেখা যাবে না বিশ্রাম থেকে ফেরা তামিম ইকবালকে। তবে এবার জানা গেলো এক চাঞ্চল্যকর তথ্য। ভারত সফরের কোনো ম্যাচেই থাকছেন না, দেশ সেরা এ ব্যাটসম্যান। মূলত পারিবারিক কারণেই এ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয় নি। তবে এ বিষয়ে খুব শিগগিরই বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর এতে সবার চাঞ্চল্যকর মনোভাব দূর হবে।
বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে টানা ব্যর্থতার কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে বিশ্রামে চলে যান তামিম। এ সময়টাতে নিজেকে ফিরে পেতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। নিজস্ব ট্রেনার নিয়োগ দিয়ে মাত্র এক মাসে ৪৯ টি সেশন করে ৫ কেজি ওজন কমান তামিম। দীর্ঘ এই বিরতি থেকে ফিরে আসন্ন ভারত সফরে খেলার কথা ছিলো দেশ সেরা এ ব্যাটসম্যানের। নিজেকে ফিরে পেতে মরিয়া এ ব্যাটসম্যান ভারত সফরের মূল প্রস্তুতি হিসেবে বেছে নেন চলতি জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল)। এমনকি জাতীয় লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই দিয়ে রেখেছেন ফর্মে ফেরার ইঙ্গিত।
তবে হঠাৎ করেই যেনো মিরপুরের শীতল বাতাসে উষ্ণ এক খবর আবির্ভূত হয়। খান পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তামিম হতে চলেছেন ২য় সন্তানের বাবা। এমন খবরে উল্লাস ছড়িয়ে পড়ে খান পরিবার ও তামিমের শুভাকাঙ্ক্ষীদের মনে। চারিদিকে যেনো সৃষ্টি হলো এক আনন্দমুখর পরিবেশ। উল্লাসে মেতে উঠলো ক্রিকেট পাড়াও।
কিন্তু এই উল্লাসে যেনো গুড়ে বালি। হঠাৎ করেই যেনো আনন্দমুখর এক পরিবেশ রঙ বদলে হয়ে গেলো ভারাক্রান্ত। চারিদিক যেনো হয়ে গেলো নিস্তব্ধ। ক্রিকেট পাড়ায় খবর এলো, সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে খেলা হচ্ছে না দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের। আর তামিমের না খেলার অপ্রত্যাশিত এই খবর শুনেই ভক্ত-সমর্থকরা রীতিমতো স্তব্ধ হয়ে যায়।
তামিম ইকবাল খান, আমাদের সবার প্রিয় একটি নাম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান তিনি। সেই তামিম আজ ২য় সন্তানের পিতা হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এমন খুশির রেশ যেনো ছড়িয়ে পড়েছে তামিমের ভক্ত-সমর্থকদের মাঝেও। তামিমের সন্তান-সম্ভাবা স্ত্রীর জন্য দোয়া ও শুভকামনা রইলো।
উল্লেখ্য, তামিমের পরিবর্তে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্তি করা হয়েছে ইমরুল কায়েসকে। তামিম ইকবাল যদি ভারত সফরে খেলতে না পারলে, তার বিকল্প হিসেবে দলে আসবেন ইমরুল কায়েস। যা আগে থেকেই নিশ্চিত ছিলো। সুতরাং তামিমের পরিবর্তে ভারত যাচ্ছেন ইমরুল কায়েস।
