নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল (২১ অক্টোবর) জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার সাকিব তামিম সহ অনেক ক্রিকেটার ১১ দফা দাবি নিয়ে ধর্মঘট করেন। তারই প্রেক্ষিতে আজ বসেছে বিসিবি বৈঠক, ক্ষুব্ধ বিসিবি সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বৈঠকে তার মত প্রকাশকালে বলেন দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে এবং ক্রিকেটারদের এমন অবস্থান চক্রান্তেরই অংশ।
ক্রিকেটারদের ১১ দফা দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তুলে ধরেন- তিনি দায়িত্বে আসার পর দলের বা বোর্ডের কী কী উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘আমি আসার পর আইসিসি সভাগুলোতে বলা হতো জিম্বাবুয়ে ও বাংলাদেশকে টেস্টে চাই না।’
তিনি বোর্ডকে নিয়ে চক্রান্ত চলছে জানিয়ে বলেন, ‘চক্রান্ত চলছে। কে এসব করছে এগুলো জানি, আপনারাও সব জানেন। আমাদের ২-১ জন জড়িত থাকতে পারে, খেলোয়াড়দের কেউই জড়িত থাকতে পারে।’
ক্রিকেটারদের ধর্মঘটের পেছনে অক্রিকেটীয় কারণ আছে জানিয়ে তিনি বলেন, ‘তারা জানত দাবি দিলেই মেনে নিব, এজন্য যোগাযোগ করেনি। তবে তাদের এটা পরিকল্পনার অংশ। ওরা কেন আমাদের কাছে চাচ্ছে না? খেলা কেন বন্ধ করল? ক্যাম্প কেন বন্ধ করল? সবকিছুর পেছনেই একটা কারণ আছে।’
তিনি আরো জানান, এর পেছনে কাদের হাত রয়েছে তা বিসিবি খুজে বের করবে।
নভেম্বর ভারত সফর রয়েছে টাইগারদের। ভারত সফর বানচালের জন্য এমনটি করা হচ্ছে বলেই উল্লেখ করে পাপন। তারা খেলা বন্ধ করে দিয়েছে যা আমার কাছে অবিশ্বাস্য।
