ক্রিকেটারদের পক্ষে মাশরাফি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলার ক্রিকেটের রঙ্গিন নীল আকাশে হঠাৎই যেন কালো মেঘের আচ্ছন্ন। এ যেন সুন্দর নীল আকাশে এক পসলা ঝুমঝুম বৃষ্টি । গ্রীষ্মের রৌদ্রজ্জ্বল দুপুরে হঠাৎই দু এক ফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হয়। বলা চলে বিনা বজ্রপাতেই বৃষ্টির ঝনঝনানি। হঠাৎই দুপুরের পূর্বক্ষনে গুঞ্জন উঠে ধর্মঘটে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। পরোক্ষনে গুঞ্জন মনে হলে বিকাল তিনটা নাগাদ তা সত্যতায় প্রকাশ পায় ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে।

দুপুর পেরিয়ে যখন সময় তিনটার দিকে গড়িয়ে যাচ্ছিলো তখন হঠাৎই বিসিবির একাডেমী মাঠের গেট দিয়ে দল বেঁধে একাডেমী মাঠে প্রবেশ করছে সিনিয়র, জুনিয়রসহ প্রায় ৭০-৮০ জন ক্রিকেটার। ঘরোয়া লিগ,কোয়াব,বেতন ভাতাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে নিজেদের ১১ দফা দাবি তুলে ধরেন । সংবাদ সম্মলনে সাকিব, তামিম,মুশফিক, রিয়াদ,নাইম, জুনায়েদ সিদ্দিকীসহ ৭০/৮০ জন ক্রিকেটারের উপস্থিতি দেখা গেলেও দেখা মিলেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার।

ক্রিকেটারদের এমন আন্দোলনে মাশরাফিকে দেখতে না পেয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মাশরাফির না থাকাকে একেক জন একেক ভাবে ব্যাখা দিচ্ছেন নিজের মত করে। তবে নিজের অবস্থান নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানান নিজের অবস্থানের কথা।

তিনি বলেন ,আমার ঊপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবির পক্ষে আছি, থাকব।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »