বোর্ডের কাছে ১১ দফা দাবি ছুঁড়ে দিলো ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ১১ দফা দাবি ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের।

বোর্ডের বেশ কিছু সিদ্ধান্তে একমত হতে না পেরে হঠাৎই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের ডাক দেয় ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে সাকিব তামিম সহ বেশ কজন ক্রিকেটার কথা বলেন ধর্মঘট নিয়ে। বোর্ডের বিভিন্ন কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত ক্রিকেটারেরা। এছাড়াও ১১ দফা দাবি পেশ করেন তারা।

বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা করেন সব ধরনের ক্রিকেটকে বর্জন করছে ক্রিকেটারেরা। সাকিব আল হাসান বলেন, ‘ বোর্ড যদি আমাদের দাবি দাওয়া না মানে তাহলে ঘরোয়া বলুন আর আন্তর্জাতিক ক্রিকেট বলুন সব জায়গা থেকেই ক্রিকেটারেরা দূরে থাকবে। ‘

এছাড়াও তামিম ইকবাল ও নাঈম ইসলামরা কথা বলেন সংবাদ সম্মেলনে। মূলত পারিশ্রমিক নিয়েই খেলোয়াড়দের এই ধর্মঘট। ডিপিএলে কিংবা এনসিএল সব জায়গায় পারিশ্রমিক বাড়ার কথা বললেও বাড়ায়নি ক্রিকেট বোর্ড। বিপ টেস্ট কিংবা একাদশের উপর হস্তক্ষেপ কার্যকর হলেও উপকৃত হয়নি ক্রিকেটারেরা। আবার বিপিএলে এবার কোন ফ্র্যাঞ্চাইজি না থাকায় পারিশ্রমিক কমবে ক্রিকেটারদের। সব বিষয় পর্যালোচনা করেই এমন ধর্মঘটের ডাক দিয়েছে ক্রিকেটারেরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »