নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চারিদিকে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাতাস বইছে সে সুবাতাসের তৃপ্ততা আরও একটু বাড়িয়ে দিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ‘ ওয়ার্ল্ড রোড সিরিজ ‘। এই টুর্নামেন্টে দেখা যাবে শচীন,লারা,শেন ওয়ার্ন,পন্টিংদের মত সাবেক বিশ্বসেরা ক্রিকেট তারকাদের। এ যেন হাজারও ছোট ছোট গল্প দিয়ে এক রুপকথা লেখার মত একটি টুর্নামেন্ট। যাদের নাম আজকের প্রজন্ম শুধু মানুষের মুখে শুনেছে তাদের খেলা দেখার সৌভাগ্য হচ্ছে এবার।
আজকের প্রজন্মের কজনই বা শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং,লারার ব্যাটিং শৈল্পিকতা দেখেছে, কজনরই বা শেন ওয়ার্নের লেগ স্পিনের ঘুর্ণি দেখার সৌভাগ্য হয়েছে কিংবা মুত্তিয়া মুরালিধরনের আগন্তুক চোখে হাতে মলিন স্পর্শে বিশ্বসেরাদের বোকা বানাতে দেখেছে। হয়তো গল্প গুলো শুনেছে আর তাতেই কি না তাদের শৈল্পিকতার প্রেমে পড়েছে নতুন প্রজন্ম । এবার সুযোগ আসছে শচীন,লারা, ওয়ার্ন, মুরালিধরনদের খেলা দেখার। বিশ্বের সাবেক সেরা ক্রিকেটারদের নিয়ে মহারাষ্ট্র রাজ্য সরকারের পেশাদার ব্যবস্থাপনা গ্রুপ ও সড়ক নিরাপত্তা গ্রুপ আয়োজন করতে যাচ্ছে ‘ ওয়ার্ল্ড রোড সিরিজ ‘ নামের একটি টুর্নামেন্ট।
সড়কের নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন হিসেবেই আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। ইতিমধ্যে ভারত ক্রিকেটের সম্মতিও মিলেছে এই টুর্নামেন্ট আয়োজনে। আগামী বছর ২ রা ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এই দুই সপ্তাহের সময়কালে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত লিজেন্ডস ,অস্ট্রেলিয়া লিজেন্ডস , দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামক পাঁচটি দল।
এবারের প্রথম আসরে ক্রিকেটার হিসেবে থাকবেন শুধু টেস্ট খেলুড়ে দেশের সাবেক ক্রিকেটাররা। ইতিমধ্যে ১১০ জন ক্রিকেটার খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে আয়োজকরা ১০ টি আসরের সিদ্ধান্ত নিয়ে তবে জনপ্রিয়তা কিংবা অন্যান্য সব বিষয়ের উপর ভিত্তি করে বাড়ানো হতে পারে আসরের সংখ্যা।
