নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আইসিসির এফটিপি অনু্যায়ী জাতীয় দলের আগামী বছরের জানুয়ারীর দিকে পাকিস্তান সফর রয়েছে। তবে তার আগেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ যুবা দল। আগামী ২২ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৭ দলের।
বাংলাদেশ ও পাকিস্তান বোর্ড ইতিমধ্যে সিরিজ সূচি চূড়ান্ত করে নিয়েছে, যেখানে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ রয়েছে। প্রথম তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি, প্রথম ম্যাচটি শুরু হবে ২৫-২৭ অক্টোবর ও ২য় টি ৩০-০১ নভেম্বর থেকে। তিনটি একদিনের (৫০ ওভার) ম্যাচগুলো শুরু হবে ৪, ৬ ও ৮ নভেম্বর। সব গুলো ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
ক্রিকেট দলের আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল যাবে পাকিস্তানে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা কি কি থাকছে তা দেখে নিবে পর্যবেক্ষক দল। পাকিস্তানের ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে, পুরোদমে ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে আছে তারা। সম্প্রতি শ্রীলঙ্কা পাকিস্তান সফর করে গেছে। আগে কয়েকবার বিসিবি কে আমন্ত্রণ জানায় পিসিবি, তবে আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শ্রীলঙ্কার সফরের ফলে বাংলাদেশ ও পাকিস্তান সফরে যেতে চায়। ইতিমধ্যে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড পিসিবিকে আমন্ত্রণ জানিয়েছে।
