নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসর। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষেই আয়োজন করা হচ্ছে এবারের বঙ্গবন্ধু বিপিএল। তাই তো বেশ আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছিলো বিসিবির নিজস্ব অর্থায়নেই আয়োজন করা হবে এবারের বিপিএল। বিপিএল নিয়ে যেন আলোচনা সমালোচনা শেষ নেই।
আসন্ন বিপিএল নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জালাল ইউনুস। অক্টোবরের মাঝামাঝি ড্রাফট হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেখা যায়নি কোন পূর্বাভাস। শোনা যাচ্ছিলো এখন পর্যন্ত ঠিক হয়নি সাত দলের সাত স্পন্সর তবে আজ আশার বাণী শুনিয়েছেন তিনি। চারটা কোম্পানির সাথে নাকি মোটামুটি কনফার্ম ও হয়েছে বাকি তিনটাও ২/৩ দিনের মাঝে ঠিক হয়ে যাবে। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে ৫ টি কোম্পানি আবেদন করেছিলো আমরা তাদের ইন্টারভিউও নিয়েছি। ৫ টার মাঝে চারটা মোটামুটি কনফার্ম আর বাকি তিনটাও ২/৩ দিনের মাঝেই কনফার্ম হবে। আশাকরি কয়েক দিনের মাঝেই আমরা সাতটি দলের স্পন্সরদের নাম প্রকাশ করবো। ‘
যে চারটি কোম্পানী মোটামুটি কনফার্ম হয়েছে তাদের নাম ও প্রকাশ করেছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা যে চারটি কোম্পানী মোটামুটি কনফার্ম করেছি তাদের মাঝে বাংলা টাইগার আইটি নামের একটি আইটি কোম্পানী আছে। আর বাকি তিনটির মাঝে দুইটি হলো আখতার গ্রুপ ও সাগর কর্পোরেশন। আর চতুর্থ কোম্পানী হিসেবে একটি মিডিয়া কোম্পানী মোটামুটি কনফার্ম। আর তাদের সাথে সব কিছু ঠিকঠাক হলেই আমরা অকশন দিবো। ‘
তবে এবারের বঙ্গবন্ধু বিপিএলে থাকছে না পুরোনো কোন ফ্র্যাঞ্চাইজি এটা নিশ্চিত করেছেন তিনি। তারা আগামী বছর থেকে পুরোনো রূপে ফিরবেন বলে তিনি জানিয়েছেন।
