আগের চেয়ে এখন অনেকটা ভালো মাশরাফির বাবা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে রওয়ানা দেওয়া হয়েছে তাকে নিয়ে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ শাকিল।

উল্লেখ্য ,গতকাল শুক্রবার শারীরিকভাবে খারাপ অনুভব করায় তাকে বিকেলে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। তাতে তেমন খারাপ কোনো রিপোর্ট আসে নি। সব রিপোর্ট স্বাভাবিকই আসে।

মাশরাফির ব্যক্তিগত সহকারী সানী বলেছিলেন, ‘উনার কাশি ছিল। (শুক্রবার) দুপুরে কাশি দিতে গিয়ে বুকে টান লাগে, ব্যথা ওঠে। সিরিয়াস কিছু না, তবু নিশ্চিত হওয়ার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিলো। রিপোর্ট স্বাভাবিক আছে। কার্ডিয়াকে কোনো অ্যাটাক নেই তার। রাতে তাকে সিএমএইচে রাখা হয়েছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন গতকাল রাত থেকে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »