বাংলাদেশকে হেসে খেলেই হারালো শ্রীলঙ্কা-এ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ড্র করার পর ১ম একদিনের ম্যচে ৭ উইকেটের বড় ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে ব্যাটিং এ নেমে শান্ত-বিজয়দের ব্যাটিং ব্যার্থতায় মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ-এ দল। দলীয় ৮ রানেই নাইম শেখকে ফিরিয়ে স্বাগতিকদের শুভ সূচনা এনে দেন শিরান ফার্নান্দো। তবে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত এবং ওপেনার সাইফ হাসান।

দলীয় ৫২ রানে শান্ত আউট হয়ে গেলে আবারও ধস নামে বাংলাদেশ শিবিরে৷ ব্যার্থতার বৃত্ত থেকে যেনো বের হতে পারছেননা বিজয়। আজও দশ বলে মাত্র ৫ রান করে আউট হন বিজয়। এর পর নিয়মিত বিরতিতে সাইফ, আফিফ, মিথুনরা আউট হলে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৬ রান। মাত্র ৪ ওভার ৩ বল করে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন আশান প্রিয়রঞ্জন। বাংলাদেশ-এ দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সাইফ হাসান।

১১৭ রানের সহজ টার্গেট অতিক্রম করতে বেশি কাঠখড় পোড়াতে হযনি স্বাগতিকদের। দলীয় ৫ এবং ২১ রানে দুই ওপেনার বিদায় নিলেও আশান প্রিয়রঞ্জনের হাফ সেঞ্চুরিতে ২৪ ওভার ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

৩ ম্যাচের একদিনের আনঅফিশিয়াল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ-এ দলকে ৭ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

আগামীকাল (১০’ই অক্টোবর) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ রক্ষায় মাঠে নামবে বাংলাদেশ-এ দল।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ-এ দলঃ ১১৬/১০(৩৩.৩)
সাইফ হাসান ৩২(৪৮), নাজমুল হোসেন শান্ত ২৪(২৩)।

আশান প্রিয়রঞ্জন ৪.৩-১-১০-৪, রামেশ মেন্ডিস ৮-০-১৭-২।

শ্রীলঙ্কা-এ দলঃ ১২০/৩(২৫.১)
আশান প্রিয়রঞ্জন ৫০(৬২), পরিমল পেরেরা ২৪(৩৭)।

আবু হায়দার রনি ৬-১-১৪-১, আবু জায়েদ রাহী ৪-০-১৯-১।

ফলঃ শ্রীলঙ্কা-এ দল ৭ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »