শাহরিয়ার নাফিজকে অধিনায়ক করে বরিশালের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১০ শে অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ এনসিএলের ২১ তম আসর। এবারের এনসিএলকে সামনে রেখে বেশ ভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে দল গুলো, সেখানে পিছিয়ে নেই বরিশাল বিভাগীয় দলও। ইতিমধ্যে বিভিন্ন দলের স্কোয়াড ঘোষণা করেছে তাদের কর্তৃপক্ষ। এবারের এনসিএলকে সামনে রেখে শাহরিয়ার নাফিজকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বরিশাল ।

এবারের বরিশাল দলে দেখা যাবে জাতীয় খেলেছেন এমন এক ঝাঁক তারকা ক্রিকেটার এবং সাথে আছেন উদীয়মান বেশ কিছু ক্রিকেটার। বর্তমান জাতীয় দলে খেলা মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন বরিশাল দলের হয়ে । এছাড়াও মোহাম্মদ আশরাফুল,সোহাগ গাজী,কামরুল ইসলাম রাব্বি সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও খেলবেন বরিশালের হয়ে । সেই সাথে সালমান,রাফসান, নুরুজ্জামানদের মত বেশ কজন উদীয়মান ক্রিকেটারও আছে এই দলে।

সোহাগ গাজী ও তৌহিদুল ইসলাম রাসেল দলে থাকলেও শঙ্কা আছে তাদের খেলা নিয়ে। এখন পর্যন্ত বিপ টেস্টে সফল হতে ব্যর্থ তারা। তবে বিপ টেস্টে পাশ,করতে পারলেই এবারের এনসিএল খেলার সুযোগ আছে তাদের।

বরিশাল বিভাগের দল:

শাহরিয়ার নাফিজ ( অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত,কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী ( বিপ টেস্টে পাশ করলে) , মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ রাব্বি,তৌহিদুল ইসলাম রাসেল ( বিপ টেস্টে পাশ করলে) , সালমান হোসেন ইমন, মনির হোসেন খান,তানভির ইসলাম,নুরুজ্জামান, মইন খান,শামসুল ইসলাম অনিক,রাফসান মাহমুদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »