মাশরাফীর জন্মদিনে ম্যাশ স্কোয়াডের ভিন্নধর্মী আয়োজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশ ক্রিকেটের অন্তঃপ্রাণ। বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের স্বপ্নস্মারক ক্যাপ্টেন মাশরাফী। ১৮ বছরের ক্যারিয়ারে ইনজুরির সাথে পাঞ্জা লড়ে এখনো টিকে আছেন বাংলার ক্রিকেট আকাশে ধ্রুব তারার মত হয়ে। বাংলাদেশ ক্রিকেট যখন তলানিতে ডুবন্ত অবস্থায় তখনই অধিনায়কত্বের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে বদলে দেন জিততে না থাকা একটা বাংলাদেশকে। নিজে জিতেছেন এমন বাংলাদেশ ও বাংলাদের মানুষকে জিততে শিখিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি বাংলার ক্রিকেটে অনন্য এক উদাহরণ। বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তাঁর দখলে সেই সাথে অধিনায়ক হিসেবে তিনিই সবচেয়ে বেশি ম্যাশ জয় লাভ করেন। ১৮ বছরের ক্যারিয়ারে বল হাতে ওয়ানডেতে ২১৭ ম্যাচ খেলে নিয়েছেন ২৬৬ উইকেট, টি-২০ তে ৫৪ ম্যাচে ৪২ উইকেট আর ৩৬ টেস্ট খেলে তার ঝুলিতে ৭৮ উইকেট। ব্যাট হাতেও টেলেন্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন সফল। সব ফরম্যাট মিলিয়ে করেন প্রায় ৩ হাজার রান।

৩৬ পেরিয়ে ৩৭ এ পা দিলেন মাশরাফী। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফী। মাশরাফীর ৩৬ তম জন্মদিন উপলক্ষে তাঁর একটি ফ্যান ক্লাব মাশরাফী বিন মোর্ত্তজা – ম্যাশ স্কোয়াড তাঁর জন্মদিন পালন করেন। কেক কেটে বা নেচে গেয়ে নয় ভিন্নধর্মী এক আয়োজন করেন তারা। উত্তরার এক এতিম খানায় শতাধিক এতিমদের নিয়ে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টি-২০ অধিনায়ক শাহরিয়ার নাফিজ আবীর।

কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় তারপর একে একে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর প্রধান অতিথির বক্তব্যে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘তোমাদের এমন ধরনের ব্যতিক্রর্মী উদ্যোগকে সাধুবাদ জানাই। মাশরাফী বাংলাদেশ ক্রিকেটের সম্মানিত ব্যক্তি তার সম্মান আরও বাড়বে এমনটাই আশা করি। তোমরা মাশরাফী ও আমাদের সবার জন্য দোয়া করবে।’

ম্যাশ স্কোয়াডের সিনিয়র উপদেষ্টা নাবিল আহমেদ বলেন, ‘আপনারা জানেন ম্যাশ প্রচুর ইঞ্জুরি নিয়ে দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে লাল সবুজের পতাকা তুলে ধরেছেন বিশ্ব দরবারে তাই উনার জন্মদিনে কেক কেটে বা উল্লাস করে নয় কিছু অনাথ বাচ্চাদের এক বেলা খাওয়ার আয়োজন করি এবং দোয়া করি আল্লাহ যেনো উনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন’। এর পর একে বক্তব্য রাখেন গ্রুপের সভাপতি, সহ-সভাপতি ও বিভিন্ন এডমিনরা।

ম্যাশ স্কোয়াডের সহ-সভাপতি মমিনুল ইসলাম বলেন, ‘মাশরাফী তার ক্যারিয়ারে অনেক ইনজুরি নিয়ে খেলেন। তার জন্য আমাদের এমন আয়োজন করার উদ্দেশ্য হলো তার জন্য দোয়া করা যেন তিনি সবসময় সুস্থ থাকেন।’

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ করে মাশরাফীর জন্য দোয়া করা হয় এবং এতিমদের নিয়ে খাওয়া দাওয়া করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »