জাঁকজমকপূর্ণ ভাবে সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট শহরের অভিজাত হোটেল ফরচুন গার্ডেনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্টিত হলো সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এসসিএসএ) এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সদস্যদের মিলনমেলা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল ও মিনু খান। এছাড়া সাংবাদিক শফিকুর রহমান ও জনপ্রিয় অভিনেতা মুরাদ আহমেদ উপস্থিত ছিলেন।

কেক কেটে সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথি ও সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান সুমন। নতুন সদস্যদের হাতে মেম্বারশিপকার্ড তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এছাড়া সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ সেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান সুমন বলেন, ‘সিলেট ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এসসিএসএ) বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করে। ভালো সময়ের পাশাপাশি দেশের ক্রিকেটের খারাপ সময়েও আমরা বাংলাদেশকে সমর্থন জানাই। আমরা সিলেট ডিভিশন ক্রিকেট এর সাথে কাজ করে যাচ্ছি বিগত দুই বছর ধরে। আমরা দেশের ক্রিকেটের সাথে ছিলাম, আছি এবং  ভবিষ্যতেও থাকবো।’ 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »