‘ফিটনেস ভালো থাকলে ক্যারিয়ার ভালো থাকবে’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এ মৌসুমের এনসিএলে অংশগ্রহণ করতে হলে ক্রিকেটারদের দিতে হবে অগ্নিপরীক্ষা, তা আগে থেকেই জানিয়ে দিয়োছিলো বিসিবি।

তবে বিসিবির ছুঁড়ে দেওয়া এমন অগ্নিপরীক্ষাকে ঠিকঠাকভাবেই উতরে গেছেন পেসার আবু হায়দার রনি। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার এক পর্যায়ে রনি বলেন, ভালো ফিটনেসের প্রভাব ২২ গজেও পড়ে।

রনির ভাষ্যমতে, “বিসিবির এমন সিদ্ধান্ত যুক্তিযুক্ত। একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা সিনিয়র আছি তাদের ফিটনেস থেকে ভবিষ্যতে শিক্ষা নিতে পারবে জুনিয়ররা। তাছাড়া একজন খেলোয়াড়ের যদি ফিটনেস ভালো থাকে, তাহলে তার ম্যাচে পারফর্ম করাও সহজ হয়ে যায়। বিপ টেস্টে ১১ পেতে হবে, বিসিবির এমন উদ্যোগে আমাদের উপকারই হয়েছে বলে আমি মনে করি। কেননা আমরা এখন ফিটনেসের প্রতি বেশ নজর দিয়েছি। যা প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।”

বিপ টেস্টের ফলাফলও যতটা গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ফিটনেস ধরে রাখাও ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ বলে জানান রনি, “বিপ টেস্টের পাশাপাশি ম্যাচ ফিটনেসও গুরুত্বপূর্ণ। কারণ এখানে ভালো করলেও, কেউ কেউ যদি ম্যাচে ৬-৭ ওভার টানা বল করতে না পারে তাহলে তো সমস্যা। সুতরাং আমাদের সেই বিষয়েও নজর দেওয়া উচিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »