নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে ২টি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩৬০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
প্রথম দিন টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকাল জহুরুল ইসলাম, মোহাম্মদ মিথুনের, এবং সাদমান ইসলামের হাফসেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৭০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জহুরুল ইসলাম করেন ৯০ রান, মোহাম্মদ মিথুন ৯২ এবং সাদমান ইসলাম করেন ৫৩ রান।
আজ(৩০’ই সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে ব্যাটিং এ নামেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ। স্কোর বোর্ডে মাত্র ৩৯ রান যোগ করে ব্যাক্তিগত ২৪ রান করে ফিরে যায় সৌম্য সরকার। ৮ রান যোগ করতেই মালিন্দা পুষ্পকুমারার বলে আউট হয়ে ফিরে যান মেহেদী হাসান রানা।
৩১৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ-এ দল। তবে আবু জায়েদ রাহী এবং মেহেদী হাসান মিরাজ মিলে ৩০ রানের জুটি গড়েন। ৩৪৮ রানে মিরাজ এবং ৩৬০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত হোসাইন আউট হলেও ৪৮ বলে ৮ রান করে অপরাজিত থাকেন আবু জায়েদ রাহী।
৩৬০ রানে অল আউট হওয়ার পরে এখন লাঞ্চ বিরতিতে আছেন টাইগাররা। লাঞ্চের পরেই ব্যাটিং এ নামবেন শ্রীলঙ্কান-এ দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ-এঃ ৩৬০/১০(১২০.১)
মোহাম্মদ মিথুন ৯২(১২০), জহুরুল ইসলাম ৯০(২১০), মেহেদী হাসান মিরাজ ৫৭(১১৪)।
আসিথা ফার্নান্দোঃ ২৩.১-৩-৫৯-৩, রামেশ মেন্ডিসঃ ২৩-৬-৫৭-৩।
