শুরুতে থেকে জাতীয় লীগে থাকবেন না তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় তাসকিন আহমেদকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ বোলিং কান্ডারি হিসেবে বিবেচনা করা হতো। তবে ক্রমেই সেটি হ্রাস পেয়ে আসছে। একটা সময় অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। আর এখন ইনজুরির জন্য বারবার দলে আস্তে গিয়েও হোঁচট খাচ্ছেন।

পেসারদের এক নিত্যসঙ্গী হচ্ছে ইনজুরি। বাংলাদেশে মাশরাফি বিন মর্তুজা যে ইনজুরির সাথে প্রতিনিয়ত লড়াই করছেন সেটি এক বড় উদাহরণ। আর তাসকিন আহমেদ সেটি বয়ে চলেছেন। বারবার ইনজুরিতে পড়ছেন তাসকিন।

তাসকিনকে যেন বারবার ভাগ্যের কাছে হার মানতে হচ্ছে। বিপিএল এর ভালো পারফরমেন্সের উপহার তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সুযোগ দেয়া হয় সেখানে ইনজুরিতে পড়েন। এরপর এই ইনজুরি তাকে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পেতে দেয়নি। এখান শেষ নয় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে স্কোয়াডে নিলেও তাকে একাদশে খেলাতে পারেনি তার সাইডস্ট্রেইন ইনজুরির জন্য। এবার জাতীয় লীগে খেলা থাকলেও এই সাইডস্ট্রেইন ইনজুরি তাকে আবারো শঙ্কায় ফেলে দেয়।

এই নিয়ে টানা তিনবার এই সাইডস্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। আর এই বারবার এক জায়গায় ইনজুরিতে পড়ার জন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আপাতত বড় ঝুঁকি এড়াতে তাসকিনকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী বলেছেন, ” তাসকিন এক জায়গায় বারবার ইনজুরিতে পড়ছে। এরকম অবস্থায় তাকে খেলানোটা বেশি ঝুঁকিপূর্ণ। তাই আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি। তবে জাতীয় লীগে যে তাসকিন খেলতে পারবে না তা কিন্তু নয়। তবে কিছু ম্যাচ পর তাসকিনকে আমরা পাবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »