মাসাকাদজার বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের স্বস্তির জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে উড়তে থাকা আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেলো জিম্বাবুয়ে।
শেষ ম্যাচে জয় দিয়ে মাসাকাদজার বিদায়কে রঙ্গিন করে তুললো জিম্বাবুয়ে।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক শুরু করেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর। দুই পাশ থেকে দুইজনই শুরু থেকে আফগান বোলারদের উপর চড়াও হতে থাকে। দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান টেইলর। তারপর চাকাভাকে সাথে নিয়ে জুটি গড়েন দলীয় অধিনায়ক মাসাকাদজা। দুইজনের জুটি থেকে আসে ৯৯ রান।
দলীয় ১৩৯ রানে জাদরানের বলে নাবির হাতে ক্যাচ দিয়ে ৪২ বলে ৭১ রান করে ফিরে যান মাসাকাদজা। ৭১ রানের ইনিংসে ছিলো ৫ ছয় ও ৪ টি ছয়ের মার। মাসাকাদজা ফিরে গেলেও তেমন একটা কষ্ট পোহাতে হয়নি জিম্বাবুয়ের শেষের দিকে চাকভার ৩৯ ও উইলিয়ামসের ২১ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার জাজাই ও গুরবাজ। ২৪ বলে ৩১ রান করে জাজাই ফিরে গেলে ভাঙ্গে ৮৩ রানের ওপেনিং জুটি। তারপর শুরু হয় আফগানদের ব্যাটিং ধস। শেষের দিকে কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। তবে গুরবাজের ৪৭ বলে ৬১ রানের ইনিংসের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে তুলেন ১৫৫ রান। জিম্বাবুয়ের হয়ে এমপোফু নেন ৩০ রানে ৪ উইকেট।

স্কোরকার্ড:
জিম্বাবুয়ে: ১৫৬/৩ ( ওভার ১৯.৩) মাসাকাদজা ৭১,চাকাভা ৩৯ মুজিব ২/২৮,দৌলত ১/২৭

আফগানিস্তান : ১৫৫/৮ ( ওভার ২০) গুরবাজ ৬১,জাজাই ৩১, এমপোফু ৪/৩০,মুতুম্বজি ২/১৮

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »