জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই: শফিউল ইসলাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামার আগে কাল সাড়ে ৬ টায় মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচটা জিতে ফাইনালের আগে আত্মবিশ্বাসী হতে চায় টাইগাররা। এ প্রসঙ্গে শফিউল ইসলাম জানান, ‘আমরা প্রস্তুতিটা ঠিক মতোই নিয়েছি। কালকের ম্যাচে ভালো খেলতে পারলে এবং জয় পেলে ফাইনালে যাওয়ার আগে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

আফগানদের স্পিন শক্তি সম্পর্কে তো সবারই কম বেশি জানা। তাদের স্পিনারগুলো সব ধরনের উইকেটেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে ম্যাচে স্পোর্টিং উইকেট বানানোর সম্ভাবনাই বেশি। আর স্পোর্টিং উইকেট হলে আমাদের পেসারদেরই গুরুদায়িত্ব নিতে হবে। এ নিয়ে শফিউলের অভিমত, ‘উইকেট কেমন হবে এটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। আর পেস বোলার হোক বা স্পিন বোলার সবাই সবার পরিকল্পনা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। সবাই সবার শক্তির জায়গা কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করার চেষ্টা করবে।’

শফিউল ইসলামের ক্যারিয়ার ৯ বছর হলেও এখনো দলে তার জায়গাটা পোক্ত নয়। আর এর পিছনে মূল কারণ ছিলো তার ইনজুরি। যখনি দলে আসতেন, তখনি কোনো না কোনো ইনজুরিতে পড়ে ছিটকে যেতেন। তবে গত শ্রীলঙ্কা সিরিজ থেকে এ পর্যন্ত ইনজুরিতে জড়ান নি তিনি। এ প্রসঙ্গে শফিউলের ভাষ্য, ‘আমি সবসময় চেষ্টা করেছি, সবসময় কিভাবে ইনজুরি মুক্ত থাকা যায়। যখনই দলে ফিরি নিজের সেরাটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। আর আমি যখন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকি তখন আমি ভাবি, আমি মাঠে আছি। আর এটা করলে ভালো করার সাথে সাথে, নিজের প্রতি বিশ্বাসটাও থাকে আকাশচুম্বী।’

উল্লেখ্য, আগামীকাল (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আর এর ঠিক ২ দিন পরেই অর্থাৎ ২৪ সেপ্টেম্বর মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ‘ওভাই’ ট্রফির জন্য লড়বে এই দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »