নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে বর্তমান সময় বড় বড় দলগুলোর হাতের খেলনাও বলা যেতে পারে তাদের। বোলিং কিংবা ব্যাটিংয়ে কোনো ছন্দও নেই দলটার মাঝে। হঠাৎ কেউ ঘুড়ে দাঁড়ালেও অন্যরা খেই হারিয়ে ফেলেন।
কিন্তু জিম্বাবুয়ে নামক ক্রিকেট দলটার পেছনের গল্প ছিলো ভিন্ন, একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলও বাইশ গজের ময়দানে তাদের বিরুদ্ধে নাকানিচুবানি খেতো। বলা হয়, বাংলাদেশ ক্রিকেটকে টেনে তোলার পিছনে অনেকটাই সাহায্য করেছিলো জিম্বাবুয়ে ক্রিকেট।
যখন কিনা বাংলাদেশের সাথে কেনো দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইতো না তখনকার জিম্বাবুয়ে দলটাই বাংলাদেশের ডাকে সারা দিতো বার-বার। আর সে দলটিরই আজ লেজেগোবরে অবস্থা। কিছুদিন আগে হারিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতিও তার উপর দলটির নেই কোনো কোনো স্পন্সর। বলা যায়, “মরার উপর খাঁড়ার ঘাঁ।” দেশের দুর্নীতি/কৃতকর্মের ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সদস্যপদ থেকে ছিটকে পড়া এমন একটা দেশকে কোন কোম্পানি কেনো স্পন্সর করতে চাইবে?
স্পন্সরের এই সমস্যা বহুদিন ধরেই পোহাতে হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটকে। তবে এই বিপদের সময় তাদের ভুলে যায়নি বাংলাদেশ। গত বছর খানেক আগেও বাংলাদেশের কোম্পানিগুলোর স্পন্সরেই চলছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। চলতি ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশী তিনটি কোম্পানি উপর ভর করেই চলছে তারা।
ক্রিকেটপ্রেমি জাতি কখনোই চাইবে না জিম্বাবুয়ের মতো কোনো দল এভাবে দিনকে দিন স্রোতে হারিয়ে যাক। আশা করি সকল জড়তার অবসান ঘটিয়ে খুব দ্রুতই সুদিন ফিরবে জিম্বাবুয়ে ক্রিকেটে।
