https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে খেলেছেন দুর্দান্ত। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে খেলেছিলেন ৪৪ রানের ইনিংস।
অন্যদিকে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি জিতে সিরিজের ফাইনালে চলে গেছে বাংলাদেশ দল। টাইগারদের এই জয়ে বোলারদের সাথে জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ বলে ৬২ রান করে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
দীর্ঘদিন ধরে রিয়াদের ব্যাট ভুগছিলো রান খরায়। কখনও সেট হয়ে আউট হওয়া আবার কখনও বা থিতু হবার আগেই দফা রফা। টি-২০ ফরম্যাটে রিয়াদ ফিফটির দেখা পেয়েছেন ২৪ ম্যাচ পরে!
এত লম্বা সময় পর ফিফটি পেলেও তিনি নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জয়ে অবদান রাখাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। রিয়াদের ভাষ্য, ‘ব্যক্তিগত ফিফটি করাটা আমার কাছে কোনো ব্যাপার না। দলের জন্য কতটা অবদান রাখতে পারলাম সেটাই হচ্ছে বড় ব্যাপার। সবসময় দলের জন্যই খেলার চেষ্টা করি। দলের কেউই ওইরকম চিন্তা করে বলে আমার মনে হয় না।’
টি-২০ ফরম্যাটে ২০-৩০ রান করেও ম্যাচ জেতানোর সুযোগ থাকে বলেও জানান তিনি। ‘কখনও কখনও ২০-৩০ রান করেও ম্যাচ জেতানোর অনেক সুযোগ থাকে। এগুলোই অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ম্যাচ জেতাতে পারলে সেটাই আপনাকে তৃপ্তি দিবে।’
