স্টিভেন টেলরের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গেলো নামিবিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ লীগ ২০১৯-২২ এর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নামিবিয়া। ব্যাটিং এ নেমে প্রথম ওভারেই কোন রান না করেই সাজঘরে ফেরেন স্টেফান ব্যাড। সৌরভ নেত্রাভালকারের বলে বোল্ড আউট হয় স্টেফান।

কার্ল বার্কেনস্টোক এবং জেপি কোতজে মিলে প্রথম পাওয়ারপ্লে’তে রান তোলেন মাত্র ৩৩ রান। পাওয়ার প্লের পরের ওভারেই নামিবিয়ার দূর্গে আঘাত হানেন স্পিনার স্টিভেন টেলর। ১১তম ওভারের দ্বিতীয় বলে জেপি কোতজে এবং ৬ষ্ঠ বলে অধিনায়ক ইরাসমাসকে সাজঘরে ফেরান।

৫৬ রানে ক্রেইগ উইলিয়ামস তিমিল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৬৭ রানে চ্রিস্তি ভিলজয়েনকে স্টিভেন টেলরের ক্যাচে পরিনত করেন করিম গড়। ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া নামিবিয়াকে বাচাতে পারেননি কেউ।

৪৬ ওভারে ১২১ রানে সবকটি উইকেট হারায় নামিবিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে জেন গ্রীন। ১০ ওভার বল করে ৪ উইকেট শিকার করেন আমেরিকান বোলার স্টিভেন টেলর।

১২২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ধীরেসুস্থেই শুরু করেন আমেরিকান ব্যাটসম্যানরা। প্রথম পাওয়ার প্লেতে রান তোলেন ১ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান। দলীয় অষ্টম ওভারে আউট হন জাসকারান মালহোত্রা। ১২তম ওভারে আবারও আউট জাভিয়ার মার্শাল।

৩৩ রানে ২ উইকেট হারানোর পরে স্টিভেন টেলর ও মোনাক প্যাটেল ৬৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। ১০১ রানে স্টিভেন টেলর আউটের পর ১১৭ রানে আরং জোন্স এবং ১২০ রানে করিম গড় আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন মোনক প্যাটেল। আমেরিকা দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন স্টিভেন টেলর। সর্বোচ্চ ৩ উইকেট নেন ঝিভাগো গ্রোনওয়াল্ড।

সংক্ষিপ্ত স্কোরঃ
নিমিবিয়াঃ ১২১/১০(৪৬)
জেন গ্রীন ৩৬(৭৫), কার্ল বারকেনস্টোক ৩২(৫৭)।
স্টিভেন টেলর ১০-১-২৩-৪, করিম গড় ৯-৩-১৫-২।

আমেরিকাঃ ১২২/৫(৩১.২)
স্টিভেন টেলর ৪৩(৫৮), মোনাক প্যাটেল ৩০(৪৮)।
ঝিভাগো গ্রোনওয়াল্ড ৯-১-২৮-৩, কার্ল বার্কেনস্টোক ১-০-৫-১।

ফলাফলঃ আমেরিকা ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ স্টিভেন টেলর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »