টাইগারদের এমন ট্রাজেডিতে হতাশ নাফিজ ইকবাল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের ক্রিকেট ইতিহাসের বাজে সময় গুলোর একটি এই মুহুর্তে পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পরাজয় এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটি একে একে ব্যর্থ হচ্ছে সব গুলো ফরম্যাটে।বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে ফরম্যাটে শতভাগ ব্যর্থ হয়েই দেশে ফিরতে হয়েছে টাইগারদের।এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে আবারো জয়ের দ্বারায় ফিরতে মরিয়া দলটি, হেরেছে লজ্জাজনক ভাবে।টানা ৬ হারের পর ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে স্বস্তির জয়ের দেখা পায় বাংলাদেশ।কিন্তু অনেক দিন পর জয়ের দ্বারায় ফেরা বাংলাদেশ আবারো হেরে বসেছে পরের ম্যাচে আফগানদের সাথে।সবমিলিয়ে বাংলাদেশ দলটির সাম্প্রতি অবস্থা যাচ্ছেতাই।

দেশের ক্রিকেটের এমন ট্রাজেডিতে হতাশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল খান। সাম্প্রতি দেশের নামকরা অনলাইন সংবাদ মাধ্যম বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন তিনি। দেশের ক্রিকেটকে এমন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে নাফিজের পরামর্শ, “বাংলাদেশ ক্রিকেটের হাল এমন পর্যায়ে দেখা সত্যিই খুব দুঃখজনক। কঠিন এই সময়টা থেকে যতদ্রুত সম্ভব দলকে বের করে নিয়ে আসতে হবে, আর এই দায়িত্বটা দলের সিনিয়র ক্রিকেটার ও বোর্ডকে নিতে হবে। ওয়ানডে,টেস্ট এরপর এখন টি-টুয়েন্টি? আমরা সবকটি জায়গায় ব্যর্থ হচ্ছি। আমি জানি না দেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় বিসিবির উচিৎ এখন থেকে এই ব্যাপারে সতর্ক হওয়া।আর দলকে এমন ব্যর্থতা থেকে বের করে নিয়ে আসতে দলের সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে।আশা করি সাময়িক বিপর্যয় কাটিয়ে দল আবারো সঠিক ট্রাকে ফিরে আসবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »