https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
পাকিস্তানের মাটিতে বহুল আলোচিত শ্রীলঙ্কা সিরিজ অবশেষে দেখতে যাচ্ছে আলোর মুখ। অবশ্য পাকিস্তানের চেষ্টা যে শতভাগ সফল সেটা বলার কোনো সুযোগ নেই! কেননা লঙ্কা দলের সিনিয়র ক্রিকেটাররা যে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন!
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর থেকে নিজেদের হোম ভেন্যু হিসেবে পাকিস্তান দল ব্যবহার করে আসছে সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তানি ক্রিকেট ভক্তদের জন্য নিজ দেশে ক্রিকেট ফেরাতে চেষ্টা করে যাচ্ছে পিসিবি। স্বল্প পরিসরে কিছু আন্তর্জাতিক সিরিজও আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া ঘরোয়া ক্রিকেটের আসরও আয়োজন করেছে বেশ সফলভাবেই।
শ্রীলঙ্কা দল এবারের পাকিস্তান সফরে যাওয়ার আগ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বর্জন করার তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা, এঞ্জেলো ম্যাথিউস, সুরাঙ্গা লাকমল, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, থিসারা পেরেরা ও নিরোশান ডিকওয়েলা সহ দশজন।
লঙ্কান ক্রিকেটারদের এমন কাণ্ডে এবার চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, ‘খেলোয়ারদের অগ্রাধিকার হওয়া উচিত আন্তর্জাতিক ক্রিকেটে। যে ক্রিকেটাররা পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলঙ্কার উচিত সেই ক্রিকেটারদের শাস্তি নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘লঙ্কা দলের কোন কোন খেলোয়াড় পাকিস্তান সফর করচে সেটা বড় বিষয় না। বড় ব্যাপার হল ক্রিকেটারদ্র গুনগত মান বিচার না করে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দেয়া।’
