ক্রিকেট সমর্থকগোষ্ঠী “রোয়ার অফ টাইগার” এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিতে অনলাইন কেন্দ্রিক বিভিন্ন সমর্থক গোষ্ঠী রয়েছে।ফেসবুকের এই ক্রিকেট পরিবার গুলোর একটি রোয়ার অফ টাইগার নামধারী একটি ক্রিকেট সমর্থক গোষ্ঠী। বছর চারেক আগে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিতে ফেসবুকের কল্যানে এই পরিবারটির কার্যক্রম শুরু হয়।শুরুটা অনলাইনে হলেও তাদের কার্যক্রম অনলাইনের পাশাপাশি অফলাইনেও সমান তালে চলে আসছে।মাঠে গিয়ে বাংলাদেশ দলকে প্রেরণা দিয়ে আসছে সবসময় রোয়ার অফ টাইগার পরিবারের সদস্যরা।দেখতে দেখতে ক্রিকেট সমর্থক এই পরিবারটি চার বছর পার করে ৫ম বছরে পদার্পণ করেছে।

প্রিয় পরিবারের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ এক মিলনমেলার আয়োজন করে পরিবারটি।তাদের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিন, দেশসেরা ক্রিকেট সমর্থক টাইগার মিলন খ্যাত ফাহিমুল এবং প্রবীণ ক্রীড়া সাংবাদিক শামিম চৌধুরী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে পরিবারটির এই বিশেষ দিনটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রিকেট সমর্থক গোষ্ঠীর সদস্যরা।

গ্রুপের সদস্য এবং অতিথিদের নিয়ে কেক কেটে গ্রুপের জন্মদিন উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দলকে আজীবন এইভাবে সমর্থন জানানোর শপথ নিয়ে মিলনমেলা সফল সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, রোয়ার অফ টাইগার পরিবারের এই আয়োজনের মিডিয়া স্পন্সর হিসেবে ছিল অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ক্রিকেট টুয়েন্টিফোর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »