বঙ্গবন্ধু বিপিএলে স্পন্সর হয়ে থাকতে আপত্তি নেই ঢাকা ডায়নামাইটসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর সপ্তম আসর আয়োজনের কথা রয়েছে আগামী ডিসেম্বরে। তবে এরই মাঝে ক্রিকেট পাড়ায় শুরু হয়ে গেছে বিপিএল নিয়ে নানা আলোচনা। বিসিবি সভাপতি জানিয়েছেন যে ফ্র্যাঞ্চাইজিদের সাথে তাদের কথাবার্তা মিল না হওয়ায় নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বিপিএল আয়োজন করবে বিসিবি। তিনি বলেছেন এবারের বিপিএলের কোন দলের মালিকানায় থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি তবে কেউ যদি কোন দলের স্পন্সর হতে চায় তাহলে সেখানে বিসিবির আপত্তি নেই। বিষয়টি নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ আপত্তি ও জানিয়েছেন ইতিমধ্যে তবে আসরের অন্যতম সেরা দল ঢাকা ডায়নামাইটস জানিয়েছেন, স্পন্সর হয়ে বঙ্গবন্ধু বিপিএলে থাকতে তাদের কোন আপত্তি নেই। তারা বিপিএলে থাকতে চান সেটা বিসিবি তাদরকে যে ভাবে দায়িত্ব দিবে। গত শনিবার ঢাকা ডায়মাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম বিপিএল নিয়ে মুখ খুলেন। তিনি বলেছেন, “নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে বিপিএলের সঙ্গে আমরা থাকতে চাই। আমাদেরকে যদি স্পন্সরের দায়িত্ব দেয়া হয় কিংবা দল পরিচালনার সুযোগ দেয়া হয় যেভাবেই দিক আমরা সেভাবেই দায়িত্ব নিবো”। সেই সাথে তিনি জানিয়েছেন তাদের মালিকানায় থাকা জনপ্রিয় প্রতিষ্ঠান বেক্সিমকোর অবস্থান নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ” আমাদের যে মুল প্রতিষ্ঠান বেক্সিমকো তারাও বিপিএলের সাথে থাকতে চায়। এখন বোর্ড কিভাবো রাখতে চায় সেটা বোর্ড জানে তবে আমরা থাকতে চাই বিপিএলের সঙ্গে।” ঢাকা ডায়নামাইটস যেকোন শর্তে বিপিএলে থাকতে রাজি আছে এখন শুধু অপেক্ষা করছে বিসিবির সিদ্ধান্তের উপর। বিসিবি তাদেরকে সিগন্যাল দেয়া মাত্র তারা সব কিছু গোছানো শুরু করবে। এ প্রসঙ্গে তিনি জানান, “আসলে আমরা বোর্ডের সিগন্যালের অপেক্ষায় আছি। আমরা ইচ্ছুক আমাদেরকে মোটামুটি মুল্যায়ন করলেই চলবে। বোর্ড যেভাবে চাইবে আমরা সেভাবেই মেনে নিব “।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »