নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার লড়াই অ্যাশেজ। আর চলতি অ্যাশেজে যেনো ওয়ার্নের ব্যাট জ্বলে উঠতে পারছে না। কোনোভাবেই যেনো তিনি রান করতে পারছেন না। দুই অঙ্কের স্কোর যেনো তার কাছে এখন হিমালয় জয় করার মতো কঠিন কাজ।
চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ৯টি ইনিংসে ব্যাট করেছেন ওয়ার্নার। একটি ইনিংস ছাড়া বলার মতো কোনো স্কোর নেই এ ওপেনারের ঝুলিতে, যাচ্ছেতাই এক পারফরম্যান্স। তার উপর তিন ইনিংসে তো ফিরেছেন ০ (শূন্য) রানে। ফলে বলাই যাচ্ছে, অজি ওপেনারের সময়টা বেশ খারাপ যাচ্ছে।
এর মধ্যে লজ্জার এক রেকর্ডে সবার উপরে আছেন তিনি। অ্যাশেজের ইতিহাসে সবচেয়ে বেশিবার দশ রানের নিচে আউট হওয়া ব্যাটসম্যানের নাম এখন ওয়ার্নার। এর আগে এ রেকর্ডটি ছিলো ইংলিশ কাপ্তান মাইকেল অ্যাথারটনের। তিনি ১৯৯৭ সালের অ্যাশেজ সিরিজে সাত বার ১০ রানের নিচে আউট হয়েছিলেন। আর ২০১৯ সালের অ্যাশেজে আটবার ১০ এর নিচে আউট হয়ে অ্যাথারটনের রেকর্ডটিকে টপকে গেলেন ওয়ার্নার। এর সাথে সাথে তিনিই বিশ্বের একমাত্র ওপেনার, যে কিনা এক সিরিজে আট বার ১০ রানের নিচে আউট হয়েছেন।
চলতি অ্যাশেজে ওয়ার্নের রান– প্রথম টেস্টে ২ ও ৮, দ্বিতীয় টেস্টে ৩ ও ৫, তৃতীয় টেস্টে ৬১ ও ০, চতুর্থ টেস্টে ০ ও ০ এবং পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫। যা একজন ব্যাটসম্যানের জন্য বড়ই বেমানান। তার উপর ব্যাটসম্যানটা যদি হয় অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
উল্লেখ্য, চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ৯টি ইনিংস খেলে ওয়ার্নারের রান সংখ্যা মাত্র ৮৪!
