তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের যুবাদের

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

যুব এশিউয়া কাপের ফাইনালে আবারও স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপপক্ষে বাংলাদেশের যুবারা হেরেছে মাত্র ৫ রানে।

টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। দলীয় ৮ রানে টপ অর্ডারে ভাঙন ধরে ভারতের যুবাদের। তবে সেখান থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ধ্রুব জুরেল এবং শাসুয়াত রাওয়াত। এই দুই ব্যাটসম্যান ৪৫ রানের জুটি গড়ে কিছুটা বিপর্যয় সামাল দেন। তবে ইনিংসের ১৫তম ওভারে শামিমের জোড়া আঘাতে সাজঘরে ফিরে যান দুই সেট ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে করুন লালের ৩৭ রানে ভর করে ভারতের যুবারা ৩২.৪ ওভারে ১০৬ রানে সব কয়টি উইকেট হারায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশও। দলীয় ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসলে দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদুল হাসান ও শাহাদাত হসেন। কিন্তু স্থায়ী হতে পারেননি কেউই। তবে আকবর আলি ও মৃত্যুঞ্জয়ের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু আকবর ব্যক্তিগত ২৩ রানে ও মৃত্যুঞ্জয় ব্যক্তিগত ২১ রানে সাজঘরে ফিরে গেলে সেই স্বপ ফিকে হতে থাকে। ব্যক্তিগত ১২ রান করা তানজিদ সাকিব দলীয় ১০১ রানে আউট হলে বাংলাদেশ দলে কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন আনকোলেকার। শাহিন আলমকে দশম ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে বাংলাদেশ দলের ইনিংস থামে জয় থেকে মাত্র ৫ রান দূরে থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »